Thoughtful care and learning products, delivered across Bangladesh.

Pregnancy Calculator

আপনার কাছে যে তথ্য আছে, সেটি দিয়ে সম্ভাব্য Due Date এবং এখন pregnancy-এর কত সপ্তাহ চলছে হিসাব করুন।

আপনার দেওয়া তথ্য এই calculator সংরক্ষণ করে না।

সবচেয়ে সাধারণ পদ্ধতি।

শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে হিসাব

শেষ পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিনটি দিন।

জানা না থাকলে 28 দিন রাখুন।

Cycle খুব অনিয়মিত হলে LMP-based result কম নির্ভরযোগ্য হতে পারে।

Pregnancy Essentials

Pregnancy Due Date ও Pregnancy Week কীভাবে হিসাব হয়?

Pregnancy শুরু হওয়ার পর সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটি হলো—“আমি এখন কত সপ্তাহের pregnant?” আরেকটি হলো—“আমার সম্ভাব্য delivery date কবে?”

Goodmums Pregnancy Calculator এই দুই প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করে। আপনার কাছে যে তথ্যটি আছে—শেষ পিরিয়ডের প্রথম দিন, ultrasound রিপোর্ট, Doctor/scan-এর দেওয়া Due Date, IVF Embryo Transfer Date, অথবা নিশ্চিত Ovulation/Conception Date—সেটি ব্যবহার করে calculator সম্ভাব্য Estimated Due Date (EDD) বের করে। তারপর সেই EDD থেকে এখন pregnancy-এর কত সপ্তাহ ও কত দিন চলছে, trimester এবং Due Date পর্যন্ত আনুমানিক কত দিন বাকি আছে তা দেখায়।

শুরুতেই মনে রাখুন

Due Date হলো একটি estimate, নিশ্চিত delivery date নয়। ACOG অনুযায়ী, প্রায় ২০ জনের মধ্যে মাত্র ১ জন তার ঠিক Estimated Due Date-এ delivery করেন।

সংক্ষেপে: Pregnancy হিসাবটা কীভাবে হয়?

Pregnancy সাধারণত শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে প্রায় 40 সপ্তাহ বা 280 দিন ধরে হিসাব করা হয়। এর অর্থ এই নয় যে conception সেদিনই হয়েছিল। Pregnancy dating-এর medical convention হিসেবেই পিরিয়ডের প্রথম দিনকে শুরু ধরা হয়।

আপনার পিরিয়ডের date জানা থাকলে সেটি Due Date হিসাবের একটি starting point হতে পারে। Cycle 28 দিনের চেয়ে ছোট বা বড় হলে calculator সেই difference-ও হিসাবের মধ্যে নেয়।

পিরিয়ডের date নিশ্চিত না হলে, cycle খুব irregular হলে, অথবা pregnancy-এর শুরুতে করা ultrasound থেকে clinician অন্য EDD নির্ধারণ করলে সেই clinical dating বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। First-trimester ultrasound pregnancy-এর gestational age establish বা confirm করার সবচেয়ে accurate ultrasound method হিসেবে ACOG উল্লেখ করে।

এই Pregnancy Calculator কীভাবে কাজ করে?

Calculator-এর সব method শেষ পর্যন্ত একটি Estimated Due Date বা EDD তৈরি করে।

1

আপনার জানা information নির্বাচন করুন

2

Calculator সেই information থেকে EDD হিসাব করে

3

EDD থেকে pregnancy reference date বের হয়

4

আজকের date অনুযায়ী week, day, trimester ও countdown দেখায়

Calculator Resultএর মানে
Estimated Due Dateসম্ভাব্য delivery date
Pregnancy ageএখন কত সপ্তাহ ও কত দিন চলছে
Trimesterপ্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় trimester
CountdownEDD পর্যন্ত আনুমানিক কত দিন বাকি বা কত দিন পার হয়েছে
হিসাবের ভিত্তিকোন তথ্য ব্যবহার করে result তৈরি হয়েছে

Calculator-এর কাজ হলো dating information সহজভাবে বোঝানো। এটি pregnancy-এর health, fetal growth বা pregnancy স্বাভাবিকভাবে এগোচ্ছে কি না—সেটি নির্ধারণ করে না।

কোন তথ্য দিয়ে Due Date হিসাব করা যায়?

Goodmums Pregnancy Calculator-এ পাঁচটি method আছে। আপনার কাছে যেটি সবচেয়ে নির্ভরযোগ্যভাবে জানা আছে, সেটি ব্যবহার করতে পারেন।

1

শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে হিসাব

এটি pregnancy dating-এর সবচেয়ে কমন starting method।

আপনাকে দিতে হবে:

  • শেষ পিরিয়ডের প্রথম দিন
  • আপনার সাধারণ Cycle length

28 দিনের cycle ধরে traditional pregnancy dating-এ:

Estimated Due Date = পিরিয়ডের প্রথম দিন + 280 দিন

তবে সবার cycle 28 দিনের হয় না। NHS-এর Due Date Calculator-ও shorter বা longer cycle হলে cycle length adjust করার সুযোগ দেয়।

Goodmums Calculator তাই cycle length-এর difference হিসাব করে।

উদাহরণ

যদি শেষ পিরিয়ড শুরু হয় 1 সেপ্টেম্বর 2026:

  • 28 দিনের cycle হলে EDD হবে প্রায় 8 জুন 2027।
  • Cycle 30 দিনের হলে calculator দুই দিন যোগ করে সম্ভাব্য EDD দেখাবে 10 জুন 2027।
  • Cycle 26 দিনের হলে দুই দিন কমিয়ে EDD দেখাবে 6 জুন 2027।

এটি একটি calculation model। Actual clinical EDD নির্ধারণে pregnancy history, ultrasound এবং clinician-এর assessment গুরুত্বপূর্ণ হতে পারে।

Cycle length জানা না থাকলে কী দেবেন?

Calculator-এ default হিসেবে 28 দিন রাখা আছে।

আপনার স্বাভাবিক cycle length জানা থাকলে সেটি দিন। না জানলে 28 দিন রেখে calculation করা যায়, তবে cycle যদি 28 দিনের কাছাকাছি না হয়, result-এর সঙ্গে আপনার actual pregnancy dating-এর difference থাকতে পারে।

পিরিয়ড irregular হলে কী হবে?

Irregular cycle হলে শুধু LMP বা Last Period Date ব্যবহার করে Due Date হিসাব কম reliable হতে পারে। কারণ traditional LMP calculation একটি regular 28-day cycle এবং প্রায় Day 14-এর ovulation ধরে শুরু হয়েছিল; cycle length ও ovulation timing বাস্তবে ভিন্ন হতে পারে।

আপনার পিরিয়ড irregular হলে বা last period-এর date নিয়ে uncertainty থাকলে clinician-এর dating এবং প্রয়োজন অনুযায়ী ultrasound গুরুত্বপূর্ণ হতে পারে।

2

Ultrasound রিপোর্ট থেকে হিসাব

আপনার ultrasound রিপোর্টে যদি লেখা থাকে scan-এর দিন pregnancy ছিল, যেমন:

8 weeks 4 days

তাহলে calculator সেই তথ্য ব্যবহার করে EDD হিসাব করতে পারে।

আপনাকে দিতে হবে:

  • Ultrasound-এর date
  • রিপোর্টে থাকা week
  • রিপোর্টে থাকা day
উদাহরণ

Scan করা হয়েছে 31 অক্টোবর 2026 এবং রিপোর্টে pregnancy age লেখা 8 সপ্তাহ 4 দিন।

Calculator সেই date ও pregnancy age থেকে আনুমানিক EDD বের করবে 8 জুন 2027।

Ultrasound-এর measurement নিজে দিতে হবে?

না।

এই calculator-এ আপনাকে CRL, BPD, HC, AC, FL বা অন্য fetal measurement দিতে হবে না।

আপনার ultrasound রিপোর্টে pregnancy age বা gestational age যেভাবে লেখা আছে, সেটিই calculator-এ দিন।

Ultrasound image বা biometric measurement নিজে interpret করে pregnancy dating করার জন্য এই calculator তৈরি হয়নি।

Early ultrasound কেন গুরুত্বপূর্ণ?

ACOG অনুযায়ী, pregnancy-এর first trimester—13 সপ্তাহ 6 দিন পর্যন্ত—ultrasound gestational age establish বা confirm করার সবচেয়ে accurate ultrasound method। First-trimester dating-এ CRL বা crown–rump length commonly ব্যবহৃত হয়।

Pregnancy যত এগোয়, ultrasound দিয়ে dating-এর uncertainty বাড়তে পারে। ACOG অনুযায়ী third-trimester ultrasound dating, অর্থাৎ 28 সপ্তাহ বা তার পরের ultrasound, gestational age নির্ধারণে সবচেয়ে কম reliable ultrasound period।

Calculator note

এই কারণেই Goodmums Calculator 28 সপ্তাহ বা তার পরের ultrasound age ব্যবহার করলে একটি অতিরিক্ত note দেখায়।

3

Doctor বা scan-এর দেওয়া Due Date থেকে হিসাব

আপনার Doctor, maternity-care professional বা scan report-এ যদি ইতোমধ্যেই একটি EDD নির্ধারণ করা থাকে, তাহলে calculator-এ সরাসরি সেই date দিতে পারেন।

এই method-এ calculator নতুন Due Date তৈরি করে না।

আপনার দেওয়া EDD-কেই ভিত্তি ধরে calculator দেখায়:

  • বর্তমান pregnancy week/day
  • trimester
  • EDD পর্যন্ত কত দিন বাকি

Pregnancy-এর medical decisions-এর ক্ষেত্রে clinician-established EDD থাকলে সেই date-ই follow করা উচিত।

4

IVF / Embryo Transfer থেকে হিসাব

IVF pregnancy-এর dating natural conception-এর মতো শুধু last period-এর ওপর নির্ভর করে না।

এখানে গুরুত্বপূর্ণ হলো:

  • Embryo Transfer Date
  • transfer-এর সময় embryo কত দিনের ছিল

Goodmums Calculator-এ Day 3, Day 5, Day 6, Day 7 অথবা অন্য embryo age দেওয়ার option আছে।

ACOG-এর guidance অনুযায়ী Assisted Reproductive Technology বা ART-এর মাধ্যমে pregnancy হলে ART-derived gestational age ব্যবহার করে EDD নির্ধারণ করা উচিত। উদাহরণ হিসেবে, Day-5 embryo transfer-এর ক্ষেত্রে transfer date থেকে 261 দিন এবং Day-3 transfer-এর ক্ষেত্রে 263 দিন যোগ করে EDD নির্ধারণের উদাহরণ ACOG দিয়েছে।

তাই IVF pregnancy-এর ক্ষেত্রে last period-এর বদলে clinic-এর transfer record এবং embryo age ব্যবহার করাই calculator-এর ভিত্তি।

5

Ovulation বা Conception Date থেকে হিসাব

যদি Ovulation বা Conception Date নির্ভরযোগ্যভাবে জানা থাকে, তাহলে calculator সেই date ব্যবহার করেও EDD হিসাব করতে পারে।

এই method-এ calculator known conception date থেকে প্রায় 266 দিন ধরে Estimated Due Date বের করে।

গুরুত্বপূর্ণ পার্থক্য

Intercourse-এর date আর confirmed conception date একই জিনিস নয়।

শুধু intercourse-এর date জানা থাকলে এই option ব্যবহার করা ঠিক হবে না। Ovulation tracking, fertility treatment বা অন্য নির্ভরযোগ্য কারণে conception timing জানা থাকলে এই method বেশি প্রাসঙ্গিক।

Pregnancy week পিরিয়ডের প্রথম দিন থেকে count হয় কেন?

এই বিষয়টি প্রথমবার pregnancy হিসাব করার সময় অনেকের কাছে confusing লাগে।

ধরুন conception হয়েছে প্রায় দুই সপ্তাহ পরে। তারপরও কেন Doctor বলছেন pregnancy চার সপ্তাহ চলছে?

কারণ medical pregnancy dating সাধারণত gestational age ব্যবহার করে। Gestational age-এর শুরু ধরা হয় শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে, conception date থেকে নয়। ACOG-এর conventional pregnancy dating অনুযায়ী Estimated Due Date হলো LMP-এর প্রথম দিন থেকে প্রায় 280 দিন।

তাই pregnancy-এর প্রথম দুই সপ্তাহের একটি অংশ conception-এর আগের সময় হলেও clinical pregnancy week-এর হিসাবে সেটি অন্তর্ভুক্ত থাকে।

এটি calculation-এর ভুল নয়—এটাই pregnancy dating-এর conventional system।

Calculator-এর result কী বোঝায়?

সম্ভাব্য প্রসবের তারিখ

এটি আপনার Estimated Due Date বা EDD।

এটি এমন একটি reference date যা pregnancy-এর timing বুঝতে সাহায্য করে। কিন্তু এটি শিশুর নিশ্চিত birth date নয়।

Pregnancy-এর সপ্তাহ ও দিন

যেমন: 25 সপ্তাহ 6 দিন

এর মানে calculator অনুযায়ী gestational age 25 complete weeks এবং আরও 6 দিন।

Trimester

Result দেখায় আপনি এখন প্রথম Trimester, দ্বিতীয় Trimester, অথবা তৃতীয় Trimester-এ আছেন।

Countdown

EDD সামনে থাকলে calculator দেখায় আনুমানিক কত দিন বাকি। EDD পার হলে কত দিন পার হয়েছে সেটিও দেখায়।

হিসাবের ভিত্তি

এই অংশে দেখা যায় calculation কোন method থেকে এসেছে—যেমন পিরিয়ড, ultrasound, IVF বা clinician-provided EDD।

Due Date কতটা accurate?

Due Date-কে একটি useful estimate হিসেবে দেখা ভালো, exact prediction হিসেবে নয়।

ACOG অনুযায়ী প্রায় 1 in 20, অর্থাৎ আনুমানিক ৫% নারী exact Estimated Due Date-এ delivery করেন। তবু EDD pregnancy-এর gestational age track করা এবং pregnancy care-এর timeline বোঝার জন্য গুরুত্বপূর্ণ।

EDD কতটা reliable হবে তা নির্ভর করতে পারে:

  1. পিরিয়ডের date কতটা নিশ্চিত
  2. cycle কতটা regular
  3. ovulation timing
  4. ultrasound pregnancy-এর কোন সময়ে করা হয়েছে
  5. IVF/ART record আছে কি না
  6. clinician ইতোমধ্যে কোনো EDD establish করেছেন কি না

তাই calculator mathematically একটি date বের করলেও সেই date-কে guaranteed delivery date হিসেবে দেখা ঠিক নয়।

পিরিয়ড মনে না থাকলে কী করবেন?

শেষ পিরিয়ডের প্রথম দিন জানা না থাকলে অনুমান করে একটি date দেওয়া ভালো নয়।

NHS-এর guidance অনুযায়ী last period-এর date না জানা বা unsure হলে maternity-care professional-এর সঙ্গে কথা বলা উচিত। Ultrasound pregnancy-এর timing estimate করতে সাহায্য করতে পারে।

Goodmums Calculator-এ আপনার কাছে যদি ultrasound report বা Doctor/scan-এর established EDD থাকে, তাহলে সেই method-ও ব্যবহার করা যায়।

পিরিয়ডের Due Date আর Ultrasound Due Date আলাদা কেন হতে পারে?

এটি একটি খুব কমন প্রশ্ন।

Difference হওয়ার সম্ভাব্য কারণের মধ্যে থাকতে পারে:

  • পিরিয়ডের date মনে করতে ভুল হওয়া
  • cycle 28 দিনের না হওয়া
  • ovulation earlier বা later হওয়া
  • irregular cycle
  • ultrasound-এর dating information

এই difference দেখলেই নিজে থেকে কোন EDD “সঠিক” সেটি বেছে নেওয়া উচিত নয়।

ACOG recommends that LMP, appropriate ultrasound এবং available clinical information ব্যবহার করে gestational age ও EDD establish করে medical record-এ document করা হোক। EDD একবার properly establish হওয়ার পর পরে সেটি change করা সাধারণত limited circumstances-এ করা হয়।

Goodmums Calculator তাই LMP বনাম ultrasound compare করে automatic redating করে না।

আপনার clinician যে EDD medical care-এর জন্য নির্ধারণ করেছেন, সেটিই follow করুন।

Due Date কি pregnancy-এর মধ্যে change হতে পারে?

হ্যাঁ, pregnancy-এর শুরুতে নতুন এবং বেশি reliable dating information পাওয়া গেলে clinician EDD revise করতে পারেন।

উদাহরণ হিসেবে, পিরিয়ডের date uncertain হলে early ultrasound dating বেশি useful হতে পারে।

তবে EDD একবার clinicalভাবে establish হয়ে গেলে প্রতিটি নতুন ultrasound report-এর estimated age দেখে Due Date বারবার পরিবর্তন করা ঠিক নয়। ACOG বলছে, established EDD-এর subsequent changes rare circumstances-এর জন্য reserve করা উচিত।

Later ultrasound-এ baby-এর measurement কিছুটা ahead বা behind দেখা গেলেই সেটা automatically নতুন pregnancy start date প্রমাণ করে না।

Trimester কীভাবে হিসাব হয়?

Pregnancy-এর 40 weeks সাধারণত তিনটি trimester-এ ভাগ করা হয়।

TrimesterGestational age
প্রথম Trimesterপ্রথম দিন থেকে 13 সপ্তাহ 6 দিন পর্যন্ত
দ্বিতীয় Trimester14 সপ্তাহ 0 দিন থেকে 27 সপ্তাহ 6 দিন পর্যন্ত
তৃতীয় Trimester28 সপ্তাহ 0 দিন থেকে শুরু

Goodmums Calculator একই boundaries ব্যবহার করে।

তাই 13 সপ্তাহ 6 দিন পর্যন্ত result হবে প্রথম Trimester। পরের দিন, অর্থাৎ 14 সপ্তাহ 0 দিন থেকে দ্বিতীয় Trimester শুরু হবে।

একইভাবে 28 সপ্তাহ 0 দিন থেকে তৃতীয় Trimester।

Pregnancy weeks আর months কেন একদম একইভাবে convert হয় না?

Pregnancy নিয়ে আরেকটি কমন প্রশ্ন হলো:

“24 weeks মানে কত মাস?”

Pregnancy care-এ week এবং day ব্যবহার করা বেশি clear। কারণ calendar month-এর length একই নয়—কোনো মাস 28, 29, 30 বা 31 দিনের।

তাই “6 মাস pregnant” বলার চেয়ে 24 সপ্তাহ 3 দিন অনেক বেশি specific।

Goodmums Calculator এই কারণেই pregnancy result weeks + days হিসেবে দেখায়।

Months ব্যবহার করতে চাইলে সেটিকে approximate description হিসেবে দেখা ভালো, exact gestational measurement হিসেবে নয়।

37 weeks হলেই কি Full Term?

এই জায়গায় terminology নিয়ে অনেক confusion থাকে।

ClassificationWeeks
Early term37 সপ্তাহ 0 দিন থেকে 38 সপ্তাহ 6 দিন
Full term39 সপ্তাহ 0 দিন থেকে 40 সপ্তাহ 6 দিন
Late term41 সপ্তাহ 0 দিন থেকে 41 সপ্তাহ 6 দিন
Postterm42 সপ্তাহ 0 দিন বা তার বেশি

তাই 37 weeks pregnancy “term period”-এর মধ্যে পড়লেও current terminology অনুযায়ী সেটি early term, full term নয়।

Pregnancy সাধারণত কত সপ্তাহ থাকে?

Pregnancy dating-এর conventional average প্রায় 40 সপ্তাহ বা 280 দিন last period-এর প্রথম দিন থেকে।

NHS বলছে pregnancy সাধারণত last period-এর প্রথম দিন থেকে 37 থেকে 42 সপ্তাহের মধ্যে থাকতে পারে।

এই কারণেই Due Date-কে একটি single guaranteed birth date হিসেবে না দেখে pregnancy timeline-এর reference point হিসেবে দেখা বেশি useful।

Due Date পার হয়ে গেলে কী হবে?

Goodmums Calculator EDD পার হলে দেখাবে:

EDD পার হয়েছে X দিন

এটি শুধু calendar calculation।

এর মানে calculator কোনো medical conclusion দিচ্ছে না।

41 সপ্তাহের pregnancy-কে ACOG late term এবং 42 সপ্তাহ বা তার পরকে postterm হিসেবে define করে।

আপনার EDD পার হয়ে গেলে pregnancy care, monitoring বা delivery plan নিয়ে আপনার Doctor বা maternity-care professional-এর guidance follow করুন।

Calculator থেকে নিজে medical decision নেওয়ার চেষ্টা করবেন না।

এই Calculator কী বলতে পারে—আর কী বলতে পারে না?

Calculator যা বলতে পারেCalculator যা বলতে পারে না
Estimated Due Dateঠিক কোন দিনে delivery হবে
বর্তমান gestational week/dayPregnancy healthy কি না
TrimesterBaby-এর growth normal কি না
Due Date পর্যন্ত আনুমানিক countdownUltrasound normal কি না
কোন তথ্যের ভিত্তিতে হিসাব হয়েছেLabor কখন শুরু হবে
IVF/ultrasound/LMP-based dating estimateDelivery normal না C-section হবে
EDD পার হয়েছে কত দিনকোনো pregnancy complication আছে কি না

Calculator-এর উদ্দেশ্য হলো pregnancy timing বুঝতে সাহায্য করা, pregnancy evaluate বা diagnose করা নয়।

কোন calculation method ব্যবহার করবেন?

পিরিয়ডের date ও cycle জানা থাকলে

LMP method একটি practical starting point।

পিরিয়ড uncertain বা cycle খুব irregular হলে

Early ultrasound information থাকলে ultrasound dating বেশি useful হতে পারে।

IVF pregnancy হলে

Clinic-এর Embryo Transfer Date এবং embryo age ব্যবহার করুন।

Doctor বা scan থেকে established EDD থাকলে

Medical decisions-এর ক্ষেত্রে সেই EDD-কে priority দিন।

নিজে বিভিন্ন method দিয়ে কয়েকটি date বের করে একটি date “pick” করার বদলে clinical dating নিয়ে uncertainty থাকলে আপনার maternity-care professional-এর সঙ্গে confirm করা ভালো।

Calculator ব্যবহার করার পর কী করবেন?

  1. Calculator result একটি useful reference হিসেবে রাখতে পারেন।
  2. প্রয়োজনে PNG download করে নিজের কাছে save করতে পারেন।
  3. পরে Doctor বা scan report থেকে established EDD পাওয়া গেলে calculator-এর Doctor/scan-এর দেওয়া Due Date option ব্যবহার করে updated pregnancy week দেখতে পারেন।
  4. Goodmums-এ করা calculation medical record-এর জায়গা নেয় না।
  5. Pregnancy care-এর appointment, test, ultrasound, medication বা delivery-related decision-এর জন্য আপনার maternity-care professional-এর guidance follow করুন।

Frequently Asked Questions

Due Date কীভাবে calculate করা হয়?

Traditional calculation-এ last period-এর প্রথম দিন থেকে প্রায় 280 দিন বা 40 সপ্তাহ ধরে Estimated Due Date হিসাব করা হয়। Cycle 28 দিনের চেয়ে ছোট বা বড় হলে Goodmums Calculator সেই difference adjust করে।

Pregnancy week কীভাবে count করা হয়?

Pregnancy week সাধারণত last period-এর প্রথম দিন থেকে count করা gestational age। তাই conception-এর আগের প্রায় দুই সপ্তাহও conventional pregnancy dating-এর মধ্যে থাকতে পারে।

আমার Cycle 28 দিনের না হলে কী হবে?

Goodmums Calculator-এ আপনার common cycle length দিতে পারেন। Calculator 28-day cycle-এর তুলনায় difference adjust করে Due Date হিসাব করবে।

পিরিয়ড irregular হলে calculator কি ব্যবহার করা যাবে?

ব্যবহার করা যায়, তবে LMP-based result কম reliable হতে পারে। Irregular cycle, uncertain dates বা late ovulation থাকলে clinician-established dating বা appropriate ultrasound বেশি useful হতে পারে।

Last period মনে না থাকলে কী করব?

Guess করার চেয়ে maternity-care professional-এর সঙ্গে কথা বলা ভালো। Ultrasound pregnancy dating estimate করতে সাহায্য করতে পারে।

Ultrasound Due Date আর period Due Date আলাদা হলে কোনটা ধরব?

নিজে automaticভাবে একটি বেছে নেওয়ার বদলে clinician-established EDD follow করুন। Pregnancy dating-এ ultrasound timing, LMP reliability এবং clinical context গুরুত্বপূর্ণ।

Early ultrasound কি later ultrasound-এর চেয়ে dating-এর জন্য বেশি useful?

হ্যাঁ। ACOG অনুযায়ী first-trimester ultrasound gestational age establish বা confirm করার সবচেয়ে accurate ultrasound method। Third-trimester ultrasound dating সবচেয়ে কম reliable।

Due Date কি বারবার change হওয়া উচিত?

না। EDD একবার appropriate clinical information ব্যবহার করে establish হয়ে গেলে subsequent changes rare circumstances-এর জন্য reserve করা উচিত বলে ACOG guidance দেয়।

IVF pregnancy-এর Due Date কীভাবে হিসাব হয়?

IVF pregnancy-তে Embryo Transfer Date এবং embryo age ব্যবহার করা হয়। ACOG ART-derived gestational age ব্যবহার করার recommendation দেয়।

Intercourse-এর date কি conception date হিসেবে দেওয়া যাবে?

শুধু intercourse-এর date জানা থাকলে সেটিকে confirmed conception date হিসেবে ব্যবহার করা উচিত নয়। Conception-এর exact timing intercourse-এর date-এর সঙ্গে এক নাও হতে পারে।

Pregnancy week আর fetal age কি এক?

না। Calculator gestational age দেখায়, যা সাধারণত last period-এর প্রথম দিন থেকে count হয়। Fetal/conceptional age conception-এর সময়ের কাছাকাছি থেকে হিসাব করা হয়।

40 weeks হলেই কি ওই দিন delivery হবে?

না। 40 weeks pregnancy dating-এর conventional average এবং EDD একটি estimate। ACOG অনুযায়ী প্রায় 1 in 20 নারী exact EDD-তে delivery করেন।

37 weeks কি Full Term?

Current ACOG terminology অনুযায়ী 37w0d–38w6d হলো early term। Full term হলো 39w0d–40w6d।

Due Date পার হয়ে গেলে calculator কি ভুল?

না। EDD exact birth date নয়। Calculator শুধু দেখাবে EDD কত দিন পার হয়েছে। Pregnancy 41 weeks হলে ACOG terminology অনুযায়ী late term এবং 42 weeks থেকে postterm বলা হয়।

Goodmums Pregnancy Calculator কি medical advice দেয়?

না। এটি pregnancy dating ও timing বোঝার একটি informational tool। Diagnosis, treatment, ultrasound interpretation বা medical decision-এর জন্য qualified maternity-care professional-এর guidance প্রয়োজন।

গুরুত্বপূর্ণ কথা

Goodmums Pregnancy Calculator আপনার দেওয়া information-এর ভিত্তিতে calculation করে। Input ভুল, incomplete বা uncertain হলে result-ও সেই uncertainty বহন করবে।

Estimated Due Date একটি estimate—নিশ্চিত delivery date নয়।

Doctor বা scan থেকে অন্য EDD clinicalভাবে নির্ধারণ করা থাকলে medical decision-এর জন্য সেই date follow করুন।

Pregnancy dating নিয়ে confusion থাকলে, last period-এর date জানা না থাকলে, cycle খুব irregular হলে অথবা বিভিন্ন report-এ আলাদা Due Date থাকলে আপনার Doctor বা maternity-care professional-এর সঙ্গে confirm করুন।

Sources & Review

এই page-এর pregnancy dating, trimester এবং term-related information মূলত authoritative maternity-care guidance-এর ভিত্তিতে তৈরি।

  1. American College of Obstetricians and Gynecologists (ACOG) — Methods for Estimating the Due Date — LMP-based 280-day dating, first-trimester ultrasound dating, ART/IVF dating এবং established EDD management।
  2. ACOG — How Your Fetus Grows During Pregnancy — Trimester definitions, EDD explanation এবং exact EDD-তে delivery-এর frequency।
  3. ACOG — Definition of Term Pregnancy — Early term, full term, late term এবং postterm definitions।
  4. NHS — Pregnancy Due Date Calculator — Practical LMP/cycle-length guidance, normal pregnancy timing এবং last period date unknown/uncertain হলে guidance।